ইনকিলাব মঞ্চ নেতা হত্যার মূল আসামি ফয়সাল করিম গ্রেপ্তার ভারতে


সিবি ডেক্স: 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও সেখানে অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা রোববার অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ফয়সাল করিম মাসুদ বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

Post a Comment

0 Comments