জনতার মেয়র রফিকুল ইসলামের শুভেচ্ছা, দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি জনতার মেয়র রফিকুল ইসলাম কক্সবাজারবাসীসহ দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

Post a Comment

0 Comments