চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বন্দরে আন্দোলনের নামে নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ১৫ কর্মচারীকে জনস্বার্থে প্রেষণে মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষে বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তারা যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠানো চিঠিতে ওই কর্মচারীদের সম্পদ বিবরণী যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টানা কয়েকদিন কর্মবিরতি পালন করলে বন্দর কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়, যার প্রেক্ষাপটেই এসব প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
0 Comments