যোগদান অনুষ্ঠানে জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি আজ থেকে বিএনপির হয়ে কাজ করবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধিও একই দিনে বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন এবং দল তাদের স্বাগত জানিয়েছে।
আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলনের সামনের সারিতে থাকার কারণে ক্যাম্পাসে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
0 Comments