শুক্রবার সকাল থেকে সরকারি চাকরিজীবীরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে যমুনার অভিমুখে অগ্রসর হন। শাহবাগ এলাকায় প্রথম পুলিশি বাধার মুখে পড়লেও তারা এগিয়ে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে অবস্থান নেন এবং সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
পুলিশ প্রথমে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানায়। তারা সরে যেতে অস্বীকৃতি জানালে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। অভিযানের মুখে আন্দোলনকারীদের একটি অংশ রমনা পার্ক এলাকায় আশ্রয় নিলেও সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
আন্দোলনকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন এবং নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিই ছিল তাদের মূল উদ্দেশ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের নেতারা।
0 Comments