ঈদগাঁওয়ে সেনা-পুলিশের যৌথ অভিযানে দেশীয় বন্দুকসহ যুবক আটক

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনা ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজসহ মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালির ছড়া শিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবক ওই এলাকার আলী আহমদ ফকিরের ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ এ অভিযানে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে দেলোয়ার হোসেনকে আইনী প্রক্রিয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘অভিযানকালে অস্ত্র ও কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। নির্বাচনী শান্তি বজায় রাখতে ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’

Post a Comment

0 Comments