ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ঈদগাঁওয়ে দোকান বিরোধে আহত নুরুল আমিনের চিকিৎসাধীন মৃত্যু

সিবি ডেক্স: কক্সবাজারের ঈদগাঁওয়ে দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে নুরুল আমিন (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত নুরুল আমিন দীর্ঘ এগারো দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতের পরিবারের দাবি, তার মৃত্যু হয়েছে ভাতিজা জয়নাল ও শাহজাহানের ধারালো অস্ত্রের আঘাতের ফলে।

নুরুল আমিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাহারছড়া এলাকার অছিউর রহমানের ছেলে। ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজাদার জানান, ময়না তদন্ত শেষে সোমবার রাতে নিহতের লাশ দাফন সম্পন্ন হয়েছে। তবে ঘটনার পর থেকে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ বা মামলা না করার কারণে ঘটনার বিস্তারিত জানা যাচ্ছে না।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে টার্গেট করে একটি চিহ্নিত রাজনৈতিক চক্র মর্মান্তিক এ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। 

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ভোরে ঈদগাঁও বাজারে দোকানের মালিকানাকে কেন্দ্র করে পূর্বঘটনার জেরে নুরুল আমিনের সঙ্গে তার ভাতিজাদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নুরুল আমিন ছুরিকাঘাতের শিকার হন এবং তার স্ত্রীও আহত হন। মুমুর্ষ অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

0 Comments