সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, আজ দুপুর ২টার দিকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, একই দিনে বিকাল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক ব্রিফিং আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য দেবেন।