বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলমের উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে তদন্তে।
বিসিবির তথ্যমতে, জাহানারা আলম চারটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছিলেন। তদন্ত কমিটি এর মধ্যে দুটি অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে এবং উভয় অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘যৌন হয়রানি’র পর্যায়ে পড়ে। তদন্তের সুপারিশের আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন এবং বোর্ডের বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।
0 Comments