প্রচারণার অংশ হিসেবে একটি র্যালি লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
পথসভায় তিনি বলেন, দেশের জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে এবং ধানের শীষ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পছন্দের সরকার গঠন করবে। এজন্য আগামী দিনের লক্ষ্য অর্জনে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আব্দুর রব, সাইফুদ্দিন ও এডভোকেট আলমগীর চৌধুরী। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
0 Comments