গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় কক্সবাজারের কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা অটোরিকশা টেম্পো ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-১৪৯১)-এর নির্বাচিত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
তিনি বলেন, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কক্সবাজার থেকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেয়েছেন সালাহউদ্দ্দিন আহমদ। তার মেধা, দক্ষতা ও চৌকস নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অভিনন্দন জানান শ্রমিক নেতা সাদ্দাম হোসেন। তিনি সালাহউদ্দিন আহমদসহ নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
0 Comments