আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইতোমধ্যে সাতটি দল খেলা নিশ্চিত করেছে। শেষ একটি জায়গার জন্য লড়াই করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল ও নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।
‘এ’ গ্রুপ থেকে ভারত জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচ জিতে সবার আগে সুপার এইটে ওঠে। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল জায়গা করে নেয়। বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ায় বিদায় নেয় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।
‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এবং ‘ডি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল পরের পর্বে উঠেছে।
সুপার এইটের গ্রুপিং আগেই নির্ধারিত ছিল। গ্রুপ ১– ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২– পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যে দলই শেষ পর্যন্ত কোয়ালিফাই করুক, তারা গ্রুপ ২-এ খেলবে।
সুপার এইটে দুই গ্রুপের প্রতিটি দল নিজেদের গ্রুপে অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। এরপর গ্রুপ ১-এর শীর্ষ দল খেলবে গ্রুপ ২-এর রানার্সআপের বিপক্ষে এবং গ্রুপ ২-এর শীর্ষ দল মুখোমুখি হবে গ্রুপ ১-এর রানার্সআপের।
0 Comments