মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধ, সাভারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করবেন।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠন সম্পন্ন হয়। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে অফিস করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রথম কর্মদিবসে সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন তিনি।
0 Comments