যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি, পে-স্কেল আন্দোলনে উত্তপ্ত রাজধানী

সিবি ডেক্স: নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যমুনা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারি কর্মচারীদের পে-স্কেল আন্দোলনের পাশাপাশি শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্মও বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সংগঠনটির পক্ষ থেকে জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের জমায়েত ও সমাবেশ নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Post a Comment

0 Comments