বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে এবং দলটিকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘জায়েজ নয়’ বলে দাবি করেন। তিনি আরও বলেন, যারা জামায়াতের সঙ্গে জোট করেছে, তাদের অবস্থানও একই হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত আলেম সমাজের উদ্দেশে বাবুনগরী বলেন, জামায়াতের উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওই অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘিরে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের এমন প্রকাশ্য অবস্থান স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
0 Comments