শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ২০২৮ সালের মধ্যে রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া সব কটি খাল উদ্ধার করে পানিপ্রবাহ সচল করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, খাল খননের পাশাপাশি দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ঈদের পর থেকেই কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পানি সম্পদ ও ভূমিমন্ত্রী অচিরেই এসব এলাকা পরিদর্শন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। অতীতের মতো কোনো অবৈধ টোল বা চাঁদা যাত্রীদের ওপর চাপাতে দেয়া হবে না।
0 Comments