রমজান-ঈদ ঘিরে মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

সিবি ডেক্স: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় রমজানের ঈদকে সামনে রেখে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ইবাদত ও উদযাপন করতে পারে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।

ডিসি আরও জানান, মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আদাবর থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার কারণে ১২ জনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ছিনতাইকারী, কিশোরগ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments