অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

সিবি ডেক্স: ছোট পর্দার অভিনেতা জাহেদ আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।

প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে জানান, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলেসন্তান রয়েছে।

Post a Comment

0 Comments