নতুন আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে। সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজেস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি জারি করা আদেশে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ওই পদে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।
0 Comments