অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ডা. জোবাইদা রহমান ঘটনাস্থলে যান এবং তাদের মাঝে প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারে।
সহায়তা বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধপত্র সরবরাহ করা হয়।
এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত কার্যক্রমকে মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments