ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বান্দরবান-৩০০ আসনে সাচিং প্রু জেরীর পক্ষে আইনজীবী ফোরামের গণসংযোগ

ফরহাদ আহমদ সজল, ​বান্দরবান: বান্দরবান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান জেলা শাখা।

​আজ বান্দরবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় এই প্রচারণা চালানো হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হেনা মোস্তাফা কামাল (রুমু)-এর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা এই প্রচার৭ অভিযানে অংশ নেন।
​প্রচারণাকালে আইনজীবী নেতৃবৃন্দ শহরের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে সাচিং প্রু জেরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

0 Comments