পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগসমর্থিত সাবেক সংসদ শাহ আলম আটক ঢাকায়

সিবি ডেক্স: পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। তার ছেলে মো. সাগর বলেন, ইফতার পার্টিতে অংশ নিতে ইনস্টিটিউটে গেলে স্থানীয়রা তাকে চিনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হলে জনতা রমনা থানাকে খবর দেয়।

তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে থানায় নিয়ে যায়। সাগরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বাবাকে আটক করা হয়েছে।

রমনা থানা সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে শাহ আলমকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Post a Comment

0 Comments