ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে—‘হরমুজ দিয়ে আর কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’
হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়। সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন স্থানে জ্বালানি সরবরাহ করে থাকে।
আরব উপদ্বীপ ও ইরানের মাঝ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথে পরিবহন স্থগিত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
0 Comments