মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তারা মেডিকেল ভিসায় কলকাতায় যান। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি মিললে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হবে। মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল আদালতে প্র্যাকটিস করতেন। তিনি টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দুবারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ‘ভিপি জোয়াহের’ নামেও পরিচিত এই নেতা ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে গিয়ে কলকাতায় বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।
তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা ফেসবুকে শোক প্রকাশ করেছেন।
0 Comments