কিশোরগঞ্জে মামুনুল হক: ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে নতুন চক্রান্ত চলছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে উন্মত্ত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানানো হবে। তিনি দাবি করেন, জনগণের ভোটের মাধ্যমেই এই পরিবর্তন বাস্তবায়িত হবে।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন। এতে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১-দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments