এর আগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় মঙ্গলবার তাকে আটক করে পুলিশ এবং পরে গ্রেপ্তার দেখিয়ে গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়। মামলায় তাকে প্রধান আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
আদালতে শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলেও আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রেখে পরে জামিন মঞ্জুর করেন। আদালতে দেওয়া বক্তব্যে ছরওয়ার আলম নিজেকে নির্দোষ দাবি করে জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে স্বেচ্ছায় মোবাইল ও ল্যাপটপ জমা দিয়েছেন এবং তার মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হয়নি।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি নারীবিদ্বেষী একটি পোস্ট প্রকাশের পর ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ ওঠে এবং পরবর্তীতে দলটির পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
0 Comments