পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী ঘটনাস্থল ছাড়েননি এবং সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি এবং বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেড, জলকামান থেকে পানি নিক্ষেপ এবং বাধার ঘটনাও ঘটে। দাবি আদায়ে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
0 Comments