মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশন-এর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অবকাশে বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব। এ সময় তিনি দুই দেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্বারোপ করে ডা. রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
0 Comments