একুশে পদক-২০২৬ প্রদান, আইয়ুব বাচ্চু মরণোত্তর সম্মাননা

সিবি ডেক্স: দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে। তার পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা। 

আইয়ুব বাচ্চু ছাড়াও এ বছর আরও আটজন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে। সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ পদক পেয়েছে। ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু সম্মাননা গ্রহণ করেন। এছাড়া নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে সম্মানিত করা হয়েছে।

Post a Comment

0 Comments