বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। এ সময় মোহাম্মদপুরের আলোচিত বিভিন্ন রেড স্পট, বিশেষ করে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারি ও অপরাধীদের ধরতে চিরুনি অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা এবং পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অংশ।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মো. জুয়েল রানা জানান, অভিযানে বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ থেকে ২৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
0 Comments