সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন।
বাকি ১১টি সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয়। অনেক জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। ফলে প্রশাসনে শূন্যতা সৃষ্টি হলে ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের অস্থায়ীভাবে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
0 Comments