মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে। তিনি লেখেন, এতে প্রমাণ হয়েছে জনগণ পরিবর্তন চান এবং প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধানে তারা বদ্ধপরিকর।
একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
এর আগে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন। অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বর প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘ দুই দশক মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার এই দায়িত্ব জেলার রাজনৈতিক অঙ্গন ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে।
0 Comments