এদিকে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সংগঠনটির দাবি, এ সময় পুলিশের নিক্ষিপ্ত ছররা গুলিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। সংঘর্ষে ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়।
0 Comments