ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক জনাব জাবেদ রেজা। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলা, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি ব্যবসায়ী ও চাকুরিজীবীদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
0 Comments