বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এই কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আনুষ্ঠানিকভাবে গত বছরের ১ নভেম্বর আত্মপ্রকাশ করে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মুফতি ইনজিমামুল ইসলামকে রাখা হয়েছে। এছাড়া ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৯ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৪১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহ্বায়ক মাহদী এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সানাউল্লাহ দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্বে রয়েছেন।
0 Comments