Recents in Beach

ব্রেকিং নিউজ

বাকৃবিতে শাস্তির ঝড়: শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩৩ জনকে বহিষ্কার, বরখাস্ত ও তিরস্কার

সিবি ডেক্স: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সরকারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক ট্যাগের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩৩ জনকে শাস্তির আওতায় এনেছে প্রশাসন। সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সিন্ডিকেটের সিদ্ধান্তে একযোগে শাস্তি
সাম্প্রতিক সিন্ডিকেটের ৩২৮তম সভায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শাস্তির তালিকায় আছেন:

৫৭ জন শিক্ষক:

বরখাস্ত: ৬

অপসারণ: ১২

পদাবনতি: ৮

তিরস্কার: ৩১

২৪ জন কর্মকর্তা:

বরখাস্ত: ৮

অপসারণ: ৮

তিরস্কার: ৭

অর্থদণ্ড (৫ লাখ টাকা): ১

২১ জন কর্মচারী:

বরখাস্ত: ২

তিরস্কার: ১৯

৩১ জন শিক্ষার্থী:

আজীবন বহিষ্কার: ৭

সনদপত্র বাতিল: ২৪

২০২২ সালের নির্যাতনের ঘটনায় অতিরিক্ত ব্যবস্থা
২০২২ সালের ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে চার শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনায় আরও ২১ জনকে শাস্তি দেওয়া হয়েছে:

১৮ জন শিক্ষার্থী:

সনদপত্র বাতিল: ১৫

আজীবন বহিষ্কার: ৩

২ জন শিক্ষক:

একজনের পদাবনতি

অন্যজনের বেতন বৃদ্ধির স্থগিতাদেশ

১ জন কর্মকর্তা:

চাকরি থেকে অপসারণ

Post a Comment

0 Comments