বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়ায় তিন ভাই—ব্যবসায়ী বেলাল উদ্দিন, হেলাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার মৌলভী জালাল উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, ১০–১২ জন মুখোশধারী ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে আটকে ফেলে। আলমারি ভেঙে তারা অন্তত ১০ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা, তিনটি মোবাইলফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। ডাকাতদের একজন গৃহকর্তাকে চড় মেরে বলে, “কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস?”
চকরিয়া থানার এসআই মো. সোহরাব সাকিব জানান, ঘটনাস্থল পরিদর্শনে ডাকাতির সত্যতা মিলেছে। ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা হবে, পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
0 Comments