সরকারের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। নতুন প্রশাসক হিসেবে তিনি পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং পৌর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
নিজাম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় জনসাধারণ আশা করছেন, তার নেতৃত্বে কক্সবাজার পৌরসভার চলমান চ্যালেঞ্জগুলো সমাধানের পথে এগোবে।
0 Comments