Recents in Beach

ব্রেকিং নিউজ

রামুতে শিশুর অপহরণ, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

সিবি ডেক্স: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের নয়াপাড়া থেকে জুঁই আক্তার (৮) নামের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের পর তারা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। শিশুটি কুমিল্লার কাঞ্চন নগরের মো. জুয়েলের মেয়ে। সম্প্রতি সে তার ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম কমরু জানান, অপহরণের সময় শিশুটির ফুফুর মোবাইল ফোনও নিয়ে গেছে অপহরণকারীরা। সড়কটি বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ায় রাতের আঁধারে ডাকাতি ও অপহরণের ঘটনা এ সড়কে পূর্বেও ঘটেছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা সন্ধ্যার পর ওই সড়কে চলাচলে শঙ্কিত থাকেন, তাই পুলিশ টহল দিচ্ছে।

Post a Comment

0 Comments