পৌরসভা ছাত্রদলের কমিটিতে আহবায়ক হিসেবে সাইমুল হাসান জামশেদ এবং সদস্য সচিব হিসেবে সাইফুল ইসলাম স্বাধীন মনোনীত হয়েছেন। পাশাপাশি যুগ্ম আহবায়ক হিসেবে আব্দুল খালেক ছোটন, সাজ্জাদুল ইসলাম রানা, তৌহিদুল ইসলাম তুষার এবং রুবাইদুল ইসলাম তোফায়েলকে মনোনীত করা হয়েছে।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের কমিটিতে আহবায়ক হিসেবে আলাউদ্দিন লিটন এবং সদস্য সচিব হিসেবে আবু হানিফ মোহাম্মদ নোমানকে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
0 Comments