Recents in Beach

ব্রেকিং নিউজ

২৫০ গ্রাম গাঁজা ও ৪ লাখ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বাগেরহাটের চিতলমারীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ৪ লাখ ২০ হাজার টাকা সহ সোনাই বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ জুলাই (রবিবার) গ্রেপ্তারকৃত ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস.এম. শাহাদাৎ হোসেন ও বড়বাড়িয়া ক্যাম্পের আইসি সঞ্জয় মণ্ডল এর নেতৃত্বে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মচন্দপুর গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে আবেদ আলীর বসতবাড়িতে হানা দিয়ে তার স্ত্রী সোনাই বেগমের ভেনিটি ব্যাগ থেকে গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় আবেদ আলী ও সহযোগী জিবন শেখ পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ওসি শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৫, তারিখ: ১৩.০৭.২৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments