তবে শুধু সিনেমার জন্য নয়, ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় এই নায়িকা। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, "নাম উল্লেখ করতে চাই না বলেই ‘দ্বিতীয় অধ্যায়’ কথাটা বলছি। শাকিব খানের সেই দ্বিতীয় অধ্যায় এখন আমার ঘাড়ে।"
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘‘স্বামী-স্ত্রী যেমন একজন অন্যজনের দেখানো পথ ধরেই হাঁটে। এখন সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় আমি কাউকে বিয়ে করেছি। আমি যা করি, সেও তাই করে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে আমি কাজ দিয়ে আলোচনায় থাকতে চাই।’’
ঈদ উদযাপন নিয়েও জানান অপু। এবারের ঈদে কয়েকটি খাসি কোরবানি দিয়েছেন তিনি। ছেলেকে (আব্রাম খান জয়) খুশি রাখতে রান্না করেছেন তার পছন্দের সব খাবার। যদিও নিজে ডায়েটে থাকার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু খেতে পারেননি।
0 Comments