বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজিদ ২০২৪ সালের ১৫ জুলাই ঢাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ওই হামলায় ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ চালানো হয়, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং বগুড়ার উত্তর ফুলদিঘী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনার পর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনকে আসামি করা হয়। সাজিদ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এবং আত্মগোপনে ছিলেন নিজ গ্রামের বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করে আইনানুগ কার্যক্রম শুরু করা হয়েছে।
0 Comments