ঘটনাটি ঘটে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে, যেখানে অভিবাসনবিরোধী বিক্ষোভ চলছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পরে নাইন নিউজ এক বিবৃতিতে জানায়, লরেন ও তার ক্যামেরা অপারেটর নিরাপদে আছেন এবং কাজ চালিয়ে যাবেন।
এ ঘটনায় সাংবাদিকতার নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের কাছ থেকে জরুরি ব্যাখ্যা দাবি করেছেন। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ এবং ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, অভিবাসী অধ্যুষিত প্যারামাউন্ট এলাকায় অবৈধ বসবাসকারীদের শনাক্তে চালানো অভিযানের জেরে উত্তেজনা শুরু হয়। সংঘর্ষে গাড়ি পোড়ানো ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত ২০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
0 Comments