Recents in Beach

ব্রেকিং নিউজ

তিস্তা চরাঞ্চলে যৌন হয়রানিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, লুট হলো ২৭টি গরু

সিবি ডেক্স: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলে যৌন হয়রানির ঘটনায় দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষের সুযোগে একটি সংঘবদ্ধ চক্র লুট করে নিয়ে যায় ২৭টি গরু। সংঘর্ষ থামাতে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

রোববার (৮ জুন) সকালে মাষ্টার পাড়া ও গঙ্গাচড়া শালহাটি নোহালির মধ্যে এই সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়া নামের এক ব্যক্তি এক নারীকে কু-প্রস্তাব দেন ও শারীরিকভাবে হয়রানি করেন। বিষয়টি নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, যা পরে পুরোনো গরু চরানো বিরোধের সাথে মিশে সংঘর্ষে রূপ নেয়।

উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় লিপ্ত হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষ চলাকালীন এক সংঘবদ্ধ চক্র ২৭টি গরু লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের মধ্যে থেকে চারজনকে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, যৌন হয়রানির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং গরু লুটে সন্দেহভাজন চারজনকে আটক করে পরে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments