সিবি ডেক্স: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. সেলিম ওরফে সেলিম মেম্বারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে বাঁশখালী থানার রামদাশ হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম গুনাগরি এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি সরল ইউনিয়নের মৃত আহমদ ছফা ও দিলুয়ারা বেগমের পুত্র এবং একই এলাকার ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, নাশকতা মামলার পাশাপাশি আরও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফলো করে সাথে থাকুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন। সংবাদ, বিনোদন ও বিশ্লেষণের সঠিক উৎস! - কক্সবাজার বুলেটিন।
0 Comments