Recents in Beach

ব্রেকিং নিউজ

বিয়ের আনন্দ নিমিষেই রক্তাক্ত সংঘর্ষে, সুনামগঞ্জে হামলায় আহত ১০

সিবি ডেক্স: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়, এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা জানান, আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। আত্মীয়-স্বজনরা রাতের বেলায় রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— আব্দুস সাত্তার (৭০), জুলেখা বেগম (৫০), এমরুল হাসান (৩০), নুরুজ্জামান (৩০), সাবিকুন নাহার (৪০), আবু তালহা (২৪), আকমল (৩০) ও আব্দুল হক (৩৫)। আহতদের অনেককেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালগঞ্জ থানার এসআই সুমন দেব জানিয়েছেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments