সিবি ডেক্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঘোষণা দিয়েছে, আগামী জুলাইয়ের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। রানওয়ে সম্প্রসারণসহ টার্মিনাল ভবনের কাজ এগিয়ে চলেছে। তবে বাস্তবায়নে রয়েছে জমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ ও সেনাবাহিনীর দাবি করা জমির জটিলতা। ঝিনুক মার্কেট এলাকায় ৪২টি পরিবার ও পুরাতন দোকান এখনো উচ্ছেদ হয়নি। একইভাবে ৬৮২ একরের মধ্যে ৯৭ একর জায়গা এখনো স্থানীয় দখলে রয়েছে।
বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবির ভূইয়া জানিয়েছেন, সব বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই বিমান চলাচল শুরু করতে চান তারা। বর্তমান ভবন ব্যবহার করে প্রাথমিক অপারেশন শুরুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এয়ারফোর্সের ভবন ও স্থানীয় মাদ্রাসা-এতিমখানা নিয়ে কিছু সীমাবদ্ধতা থাকলেও সেগুলো সামলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 Comments