Recents in Beach

ব্রেকিং নিউজ

ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

সিবি ডেক্স: ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক হেলপার এবং আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী। বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই হেলপার মো. মঞ্জুরুল হাসান (৪১) মারা যান। তিনি শেরপুর জেলার শ্রীবরদীর বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাসটি শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে শিশুসহ ৭ জন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Post a Comment

0 Comments