Recents in Beach

ব্রেকিং নিউজ

ভিনরাজ্যে পলায়ন ফুলটুসি ও ছেলেকে ঘিরে রহস্য! তরুণীর চুল কাটার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে জোরদার পুলিশ

সিবি ডেক্স: শ্বেতা খান ওরফে মহসিনা বেগম ওরফে ‘ফুলটুসি’ এবং তার ছেলে আরিয়ান দেশের ভিনরাজ্যে পালিয়েছেন—এমনটাই মনে করছে হাওড়া সিটি পুলিশ। তদন্তে জানা গেছে, ফুলটুসি আগে মুম্বইতে কাজ করতেন এবং অসাধু ব্যবসার সূত্রে তার সঙ্গে বাইরের রাজ্যে যোগাযোগ ছিল। সেই কারণে পুলিশের ধারণা, তারা পরিকল্পিতভাবে ভিনরাজ্যে পালিয়ে গেছেন।

ঘটনার তদন্তে মঙ্গলবার সকালেই পুলিশ পৌঁছে যায় বাঁকড়ার ফকিরপাড়ায় ফুলটুসির ফ্ল্যাটে। ফ্ল্যাটের পেছনের ঝোপ থেকে উদ্ধার হয় এক তরুণীর কাটা চুল, যেটি সোদপুরের এক নির্যাতিত তরুণীর বলে সন্দেহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার জন্য ওই চুলের অংশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, ফুলটুসি ওই তরুণীকে মারধর করে তার চুল কেটে দেয়।

একই দিনে তদন্তকারীরা ফুলটুসির পরিবারের সদস্য ও প্রতিবেশীদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তরুণীর দাবি, আরিয়ান তার কোনও ক্ষতি করেনি; বরং সব নির্যাতনের জন্য একমাত্র দায়ী তার মা, ফুলটুসি।

এই ঘটনায় হাওড়া আদালতে ফ্ল্যাট তল্লাশির অনুমতির আবেদন করেছে পুলিশ এবং ফুলটুসিকে ধরতে ভিনরাজ্যে অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে। তদন্তের নেতৃত্বে রয়েছে হাওড়া সিটি পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

Post a Comment

0 Comments